শালবনির ভাদুতলায় চলন্ত মারুতি ওমনি গাড়িতে আগুন
দি নিউজ লায়ন ; শুক্রবার রাত্রি প্রায় ৮ নাগাদ ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের ভাদুতলা লালগড় রাজ্য সড়কের ভাদুতলা র জঙ্গল মহল স্টেশন সংলগ্ন এলাকায়। একটি চলন্ত প্রাইভেট কার মারুতি ওমনি গাড়িতে হটাৎ করে আগুন লেগে যায়। এলাকা বাসির সহযোগিতায় ও পরে দমকলের একটি ইঞ্জিনএর তৎপরতায় আগুন নিয়ন্ত্রনে আসে।
এই ঘটনায় কোন হতাহতের খবর নেই।তবে ওই গাড়িতে থাকা দুই জন মহিলা যাত্রী সহ মোট পাঁচ জন অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। সামান্য জখম হয়েছে ওই গাড়ির ড্রাইভার বলে স্থানীয় সূত্রে জানা যায়। তবে গাড়ি টি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। কি কারনে এই আগুন তা এখনো জানা যায় নি।
ঘটনা স্থলে শালবনী থানার পুলিশ। গাড়িটি একটি অনুষ্ঠান বাড়িতে যাত্রী নিয়ে লালগড় গিয়ে ছিল শালবনির সিতানাথ পুর গ্রাম থেকে বলে জানা গিয়েছে। ওই অনুষ্ঠান বাড়ি থেকে সীতা নাথপুর গ্রামে ফিরে যাওয়ার সময় আচমকা চলন্ত গাড়িতে আগুন লাগার ঘটনাটি ঘটে।কি কারণে ওই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে শালবনি থানার পুলিশ।

Post a Comment